24. কিছু সংখ্যক লােক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে। কিন্তু কাজের শুরুতেই 2 জন লােক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। প্রথমে কতজন লােক ছিল?
সমাধান :
ধরি, প্রথমে x জন লোক ছিল।
| সময় (দিন) | লোক (জন) |
|---|---|
| 15 | x |
| 25 | x-2 |
∴ $x-2 = x × \cfrac{15}{25}$
বা, $x-2 = x × \cfrac{3}{5}$
বা, $x-2 = \cfrac{3x}{5}$
বা, $5x - 10 = 3x$
বা, $5x - 3x = 10$
বা, $2x = 10$
বা, $x = \cfrac{10}{2} = 5$
∴ তবে প্রথমে 5 জন লোক ছিল। $\require{cancel}$
0 Comments