11. 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যােগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে?
সমাধান :
| লোক (জন) | সময় (দিন) | গাছ (টি) |
|---|---|---|
| 20 | 4 | 30 |
| 20-4 = 16 | 6 | ? |
লোক কমলে গাছ কাটার সংখ্যা কমবে। অতএব, ভগ্নাংশটি 1 এর চেয়ে ছোটো অর্থাৎ $\cfrac{16}{20}$
সময় বাড়লে গাছ কাটার সংখ্যা বাড়বে। অতএব, ভগ্নাংশটি 1 এর চেয়ে বড়ো অর্থাৎ $\cfrac{6}{4}$
∴ ? = $ \cancelto{3}{30} × \cfrac{\cancelto{\cancelto{2}{4}}{16}}{\cancelto{\cancel{2}}{20}} × \cfrac{6}{\cancel{4}}$
= 3 × 2 × 6
= 36
∴ তবে 6 দিনে 36 টি গাছ কাটা যাবে। $\require{cancel}$
0 Comments